৮ নভেম্বর চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩

২৬ জুন, ২০২৪ ২০:২৭  

নতুন করে আরো ৮টি ক্যাটাগরি যুক্ত হলো চতুর্থ চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে। ফলে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই আয়োজনে পুরস্কার দেয়া হবে ২৬টি ক্যাটাগরিতে। সম্মাননা পেতে মনোনয়ন জমা দিতে হবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। আর পুরস্কার ঘোষণা করা হবে আগামী ৮ নভেম্বর।

নতুন করে এবারের আসরে যুক্ত হয়েছে বেস্ট ভ্লগ, ট্র্যাভেল ও লাইফস্টাইল কনটেন্ট, বেস্ট ফুড রিভিউ অ্যান্ড রেসিপি কনটেস্ট, বেস্ট এন্টারটেইনমেন্ট কনটেন্ট, বেস্ট রিভিউ কন্টেন্ট, বেস্ট অ্যানিমেটেড কন্টেন্ট, বেস্ট অনলাইন জার্নালিস্ট এবং বেস্ট এআই কন্টেন্ট ক্রিয়েটার। এছাড়াও বেস্ট এডুটেইনমেন্ট ক্যাটাগরির নাম পরিবর্তন করে বেস্ট এডুকেশনাল কন্টেন্ট, বেস্ট মিউজিক ভিডিওকে মিউজিক্যাল কন্টেন্ট রূপান্তর করা হয়েছে।

বুধবার তেজগাঁওয়ের চ্যানেল আই মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এসময় ২০ সদস্যের বিচারক প্যানেলের প্রধান বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক মতিন রহমান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডাক, টেলিযোাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল টুইনস, অগমেন্টড থেকে ভার্চুয়াল রিয়েলিটির পর এখন দেখছি মিক্সড রিয়েলিটি। দুনিয়ার এই পরিবর্তনে আমরা শুধু খাপ খাওয়াবো না, নেতৃত্বও দিবো। সেজন্য এই ধরণের স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রয়োজন।

তিনি বলেন, বিনোদন, শিক্ষা, বাণিজ্যে নতুন দুনিয়া হচ্ছে আমাদের ডিজিটাল মিডিয়া। এই যেমন কয়েকদিন আগে আমি দেখলাম গুলশানে ভিক্ষুকরা বলছেন আমাকে বিকাশ করেন।